ঢাকাসহ দেশে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কোথাও বৃষ্টি, কোথাও শুষ্কতা
ঢাকাসহ সারা দেশের জন্য পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত এই পূর্বাভাসে বৃষ্টি ও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবলু কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আরো পড়ুন , আপনারা জেন-জিকে রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন নয়: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থপরবর্তী ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও অন্যত্র শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।