দৈনিক সংবাদ দিগন্ত

ক্রিকেটার থেকে কর্ণধার: বিসিবির নতুন সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেটে শুরু হলো নতুন এক অধ্যায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবির নতুন সভাপতি।রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হন তামিম ইকবাল। পরে সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় ভোট ছাড়াই নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের অন্যতম সফল এই ওপেনার।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর আরো পড়ুন , হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, নতুন উপসর্গ ১,২৮৭ জনেরমধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পান তামিম ইকবাল—যা তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় বার্তা হিসেবে দেখছেন অনেকে।নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীমসহ আরও কয়েকজন।দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে দেশকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবালের সামনে এবার নতুন চ্যালেঞ্জ—বাংলাদেশ ক্রিকেট প্রশাসনকে নতুন উচ্চতায় নেওয়া। মাঠের লড়াই শেষে এখন বোর্ড পরিচালনায় কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটভক্তরা।

ক্রিকেটার থেকে কর্ণধার: বিসিবির নতুন সভাপতি তামিম