দৈনিক সংবাদ দিগন্ত

বুবলী ফিরছেন জানুয়ারিতে

পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তবে মাতৃত্বকালীন বিরতির কারণে চলতি বছর আর শুটিংয়ে অংশ নিচ্ছেন না অভিনেত্রী শবনম বুবলী। তাকে ছাড়াই বছরের বাকি অংশের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন।ইতোমধ্যে সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। কয়েক দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী মাসে দুর্গাপূজাকে কেন্দ্র করে আরও কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা রয়েছে। তবে এসব দৃশ্যে বুবলীর উপস্থিতি থাকছে না।নির্মাতা জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। একই সময়ে সিনেমায় বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর দৃশ্যও ধারণ করা হবে।জাহিদ হোসেন জানান, এখন পর্যন্ত সিনেমাটির প্রায় ২০ থেকে ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশের শুটিং টানা চালিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির গল্পে পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।আরও  পড়ুন, নতুন মিশনে মধুমিতা‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর সঙ্গে অভিনয় করছেন আদর আজাদ ও মামনুর রশিদ অপু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার ও দিলারা জামানসহ আরও কয়েকজন পরিচিত শিল্পীকে।নির্মাতা ও সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালের কোরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে।এদিকে, বুবলী বর্তমানে অভিনয় থেকে সাময়িক বিরতিতে রয়েছেন। কয়েক মাস আগে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। মাতৃত্বকালীন সময়কে গুরুত্ব দিয়েই আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে ‘ঢাকাইয়া দেবদাস’-এ তার অংশের শুটিং নির্ধারিত সময় অনুযায়ী আগামী জানুয়ারিতে করার পরিকল্পনা রয়েছে।

বুবলী ফিরছেন জানুয়ারিতে