মানবতাবিরোধী অপরাধের মামলা কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার আজ শুরু
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে।প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ কার্যক্রমে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হতে পারে।বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।আইন অনুযায়ী, আজ প্রথমে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারপর্বে প্রবেশ করবে ট্রাইব্যুনাল। আরো পড়ুন , শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা, পতাকাবিহীন গাড়িতে ফিরে আসবেনতবে মামলার কোনো আসামি এখনো গ্রেফতার না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।পলাতক আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।এর আগে গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়।রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা ছিলেন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।