দৈনিক সংবাদ দিগন্ত

রোহিঙ্গা ক্যাম্পে হামের সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি জেলা হাসপাতালেও শিশুর চাপ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে।জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত মাত্র ১১ সপ্তাহে ৮,৭৫৯ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। তুলনামূলকভাবে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে আক্রান্ত শিশু ছিল মাত্র ১,৩৫৫ জন।দুর্ভাগ্যবশত মৃত্যু তেমন নেই, মাত্র একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৩১ শিশু হাসপাতালে চিকিৎসাধীন।আরো পড়ুন , মুন্সীগঞ্জের গজারিয়ায় উভয়পক্ষের সংঘর্ষে নারী ও বৃদ্ধ আহতহাসপাতালের শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুরা অন্য সাধারণ শিশুদের সঙ্গে থাকার কারণে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবেলায় কক্সবাজার সদর হাসপাতালে নতুন করে আইসোলেশন ওয়ার্ড খোলা হবে।চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের ঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার তদারকির কারণে মৃত্যুহার কম রাখা সম্ভব হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে হামের সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি জেলা হাসপাতালেও শিশুর চাপ