রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এবার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, রামিসা হত্যা মামলায় তিনি পরিবারের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন।তার এই ঘোষণার পর মামলাটি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করছেন।আরও পড়ুন , নতুন করে এসআলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদরাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন সংগঠন দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।এর আগে গত মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।পুলিশ ইতোমধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে। তদন্তে জানা গেছে, আদালতে সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।মামলাটি এখন দ্রুত বিচার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ।আরও পড়ুন , চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন