বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়াতে লন্ডনে পড়াশোনায় বিরতি দিয়ে মুম্বাইয়ে চলে এসেছিলেন তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া। ২০১৮ সালে মা অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর জাহ্নবীকে মানসিকভাবে সমর্থন দিতেই শিখর এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরের সেই সময়ের কথা স্মরণ করেছেন জাহ্নবী। ‘কফি উইথ করণ’-এর আসন্ন পর্বে এ বিষয়ে কথা বলবেন তিনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। জাহ্নবীর ভাষ্য অনুযায়ী, শ্রীদেবীর মৃত্যুর সময় তাঁর সঙ্গে শিখরের আনুষ্ঠানিক প্রেমের সম্পর্ক ছিল না। তখন শিখর লন্ডনে পড়াশোনা করছিলেন। কিন্তু জাহ্নবীর পাশে থাকার জন্য সেমিস্টারের মাঝপথেই পড়াশোনায় বিরতি নিয়ে মুম্বাইয়ে চলে আসেন তিনি। জাহ্নবী জানান, সে সময় শিখর তাঁর বাবার সঙ্গে মুম্বাইয়ের টাউনে থাকতেন। পরে তিনি জানতে পারেন, শিখর এক মাসের জন্য জুহুতে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন। প্রতিদিন দেখা না হলেও, প্রয়োজনের সময় পাশে থাকার জন্যই তিনি মুম্বাইয়ে ছিলেন।আরও পড়ুন,অনলাইন অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ ফারুকীর জাহ্নবীর কথায়, শিখ চেয়েছিলেন, প্রয়োজনে যেন তিনি কাছাকাছি থাকতে পারেন। আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও কঠিন সময়ে শিখরের এই উদ্যোগ তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে। উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে একটি হোটেলের বাথটাবে দুর্ঘটনাবশত ডুবে মারা যান অভিনেত্রী শ্রীদেবী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর। এর আগে ২০২৪ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বোন খুশি কাপুরের সঙ্গে অংশ নিয়ে মাকে হারানোর স্মৃতিচারণা করেছিলেন জাহ্নবী। সে সময় মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁদের প্রতিক্রিয়া ও একে অপরকে সান্ত্বনা দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কাজের ক্ষেত্রে, রাম চরণের বিপরীতে তেলেগু ছবি ‘পেদ্দি’-তে অভিনয় করেছেন জাহ্নবী। এছাড়া টাইগার শ্রফ ও লক্ষ্যের সঙ্গে ‘লাগ যা গালে’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি ২০২৭ সালের ১৪ মে মুক্তির কথা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।