দৈনিক সংবাদ দিগন্ত

ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম।আরও  পড়ুন, ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬​ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা অংশ নেন।​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়

ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত