বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ।সরকারের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এ সফরে শিক্ষাক্ষেত্রে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে বিদ্যমান সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন তিনি।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে ফরিদা শহীদ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, এনজিও, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন।সফরের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার, আরও পড়ুন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতিরশিক্ষা খাতে অর্থায়ন, ইতিবাচক উদ্যোগ এবং বিদ্যমান সমস্যার বিষয়ে তথ্য ও সুপারিশ আহ্বান করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনের জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করার সুযোগও রাখা হয়েছে।জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারদের সফরের অন্যতম উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশে মানবাধিকারের নির্দিষ্ট বিষয়গুলোর বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত সংগ্রহ করা। বাংলাদেশ সফরেও শিক্ষার অধিকার বাস্তবায়নের বাস্তব চিত্র, বৈষম্য, অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক গুরুত্ব পাবে।সফর শেষে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন ফরিদা শহীদ। আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সেই প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।