দৈনিক সংবাদ দিগন্ত

সব স্তরে শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার

দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত সকল স্তরের মেধা ও সাধারণ শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করা হবে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক অর্থ এবং এককালীন অনুদান আগের তুলনায় বাড়বে। দীর্ঘ ১০ বছর পর এই হার পুনঃনির্ধারণ করা হচ্ছে। এতে সরকারের বার্ষিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়াবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-১) মো. সাইদুর রহমান জানান, বিষয়টি নিয়ে সম্প্রতি একটি পর্যালোচনা সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব পাওয়ার পর নীতিগত অনুমোদন দিয়ে অর্থ বিভাগের বরাদ্দের জন্য পাঠানো হবে।আরও পড়ুন, খেদমত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত হজ ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রীচূড়ান্ত অনুমোদন পেলে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সব ধরনের বৃত্তির হার দ্বিগুণ করা হবে। একই সঙ্গে বার্ষিক এককালীন অনুদানও বৃদ্ধি পাবে। খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি, মাধ্যমিক পর্যায়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের বৃত্তি, এবং স্নাতক ও পেশাগত পর্যায়ের বৃত্তির অর্থ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।আরও পড়ুন, শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারতশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৬৯ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন স্তরে বৃত্তি পাচ্ছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে এবং উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব স্তরে শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার