দৈনিক সংবাদ দিগন্ত

ইবিতে শিক্ষক হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ, প্রশাসন ভবনে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার দ্রুত বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়-এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবনের সামনে থেকে মিছিল শুরু করেন সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ভবনে তালা দেন, ফলে উপাচার্য, প্রক্টরসহ কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।আরও পড়ুন, ৮টি সিঙ্গেল গেস্টরুম - নির্যাতনের অভিজ্ঞতা জানালেন ছাত্রলীগ নেতাএকই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা দেওয়া হলে কুষ্টিয়া ও ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীদের বাস চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যের কর্মসংস্থান এবং রুনার নামে একটি হল নামকরণের দাবি জানান। পরে দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং মাসুদ রানা আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।আরও পড়ুন, খুমেবির নতুন উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীনএ সময় তারা মামলার অগ্রগতি ও তদন্তের বিষয়ে অবহিত করেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। ইবি থানার ওসি জানান, মামলার প্রধান আসামি এখনো জবানবন্দি দিতে পারেননি এবং কয়েকজন পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় নজরদারি জোরদার করা হয়েছে।উপাচার্য বলেন, অভ্যন্তরীণ তদন্ত কমিটি দ্রুত রিপোর্ট দেবে এবং খণ্ডকালীন শিক্ষক নিয়োগসহ একাধিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, নিহত শিক্ষকের নামে একটি হল নামকরণের প্রস্তাবও দেওয়া হবে এবং পরিবারের দাবিগুলো পূরণের চেষ্টা চলছে।

ইবিতে শিক্ষক হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ, প্রশাসন ভবনে তালা