দৈনিক সংবাদ দিগন্ত

প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই

প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) সিলেট-এর জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।আরও পড়ুন, সংসদের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলা-সংক্রান্ত জটিলতা নিরসনের চেষ্টা চলছে। এসব জটিলতা কাটিয়ে দ্রুতই নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও জানান, শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি বিশেষ ‘পুল’ গঠন করা হচ্ছে। শিক্ষক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোতে তাদের পার্ট-টাইম ভিত্তিতে কাজে লাগানো হবে।আরও পড়ুন, ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার সময় যাতে সাধারণ পাঠদান ব্যাহত না হয়, সে জন্য প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই