ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়িয়া কলেজের শিক্ষক নিহত
ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজার এলাকার বাগানবাড়ি নামক স্থানে লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফুলবাড়িয়া কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারোয়ার এ কাইয়ুম ফুলবাড়িয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।আরও পড়ুন, চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের নিতে গিয়ে স্ট্রোক করে এনজিও কর্মীর মৃত্যুকলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার জানান, ক্লাস শেষে সারোয়ার এ কাইয়ুম ফুলবাড়িয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহে নিজ বাসায় ফিরছিলেন। পথে দাপুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় অটোরিকশায় থাকা অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আরও পড়ুন, পর্যটকের ক্ষোভের মুখে ঈশ্বরদী উপজেলা ছাত্রদলময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।