দৈনিক সংবাদ দিগন্ত

পরিকল্পিতভাবে নির্বাচনে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে: শামীম হায়দার

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। নির্বাচনের ফলাফল-পরবর্তী দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।জাপা মহাসচিবের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশাসনের সহযোগিতায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টি যেন একটি আসনেও জয়ী হতে না পারে এবং ভোটের হার এক শতাংশের নিচে থাকে—এমন লক্ষ্য নিয়েই একটি বিশেষ ‘নীলনকশা’ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতেও প্রার্থীদের তৃতীয় স্থানে রাখা হয়েছে এবং অনেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আগের নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের ফলাফলের কোনো সামঞ্জস্য নেই বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল নেত্রী ডালিয়ানির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি। শামীম হায়দার পাটোয়ারী বলেন, তারা আশা করেন নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে। সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়। জাপা মহাসচিব এ ঘটনাকে ‘মব অ্যাটাক’ হিসেবে অভিহিত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিকল্পিতভাবে নির্বাচনে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে: শামীম হায়দার