লামা সদর ১নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের বার্তা — মাঠে শামশুল হক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ শামশুল হক। তিনি লামা সদর ইউনিয়নের ২নং এলাকার একজন স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।আরও পড়ুন, ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণস্থানীয়দের কাছে শামশুল হক একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি সৎ, জনবান্ধব এবং সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সামাজিক ও মানবিক নানা উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে ইতোমধ্যেই জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।আরও পড়ুন, পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩ : আটক ১এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে শামশুল হক অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।