খাগড়াছড়িতে ডিএপি-এর উদ্যোগে আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক শান্তি বিনির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি সদরে ডিএপি (DAP)-এর উদ্যোগে আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক শান্তি বিনির্মাণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (রবিবার) খাগড়াছড়ি সদর উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ।অনুষ্ঠানে, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পরশ চাকমা'র সঞ্চালনায় এবং ডিএপি কমিটির উপদেষ্টা ও হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা উথান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের জেলা সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা, ডাক আলো সোসাইটির প্রতিনিধি শাক্য সিংহ চাকমাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আরও পড়ুন, উপজেলা সদর স্থান নির্ধারণের দাবিতে ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালসভায় জানানো হয়, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ ২০০২ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কুষ্ঠরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছে।আলোচনায় আরও তুলে ধরা হয়, কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা সেবায় তাদের কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলায় ডিএপি কমিটি ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।বক্তারা বলেন, আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার, সামাজিক সংহতি বৃদ্ধি এবং কুষ্ঠরোগী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।