শাবিতে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরে চলাচল শুরু করেছে বৈদ্যুতিক শাটল গাড়ি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের উদ্যোগে গাড়িটি চালু করা হয়। প্রাথমিকভাবে একটি গাড়ি চালু হলেও আরও দুটি গাড়ি আসবে আগামীতে। আপাতত চালু হওয়া এই শাটল গাড়িটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে চেতনা ৭১ পর্যন্ত চলাচল করবে। এতে জনপ্রতি ভাড়া গুনতে হবে মাত্র ৫ টাকা- এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া।ফেব্রুয়ারির মধ্যে আরও দুটি গাড়ি আসবে। এগুলো আসার পর বন্ধের দিন শাটল চালু থাকবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান অধ্যাপক জাকারিয়া।শাটল গাড়িটি উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় তিনি শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।আরও পড়ুন, রেজাউল করিম হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলএসয় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, মাউন্ট এডোরা হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত প্রমুখ।