শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে জামায়াত আমির
সিলেটের বিয়ানীবাজারে জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি তুরাব হত্যা মামলার দ্রুত বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।রোববার সকালে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান।কবর জিয়ারতের আগে তিনি বলেন, শহীদ সাংবাদিক তুরাবসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আরও পড়ুন, দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জামায়াত আমিরেরতবে এসব শহীদের আত্মত্যাগের পরও কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদকে লালন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।তুরাব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে জামায়াত আমির বলেন, এটি একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। এতদিনেও বিচার সম্পন্ন না হওয়ায় জাতির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।তিনি আরও বলেন, রাজনীতি ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তুরাবসহ নিহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে।পরে শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এর আগে তিনি এলাকার আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন।