দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই আন্দোলনের শহীদের কবর জিয়ারত, ওয়াসিম পরিবারকে সহায়তার ঘোষণা

চব্বিশের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় যান তিনি।প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ স্থানীয় আরো পড়ুন , “চীন সফর শেষে দেশে কায়সার কামাল”ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।কবর জিয়ারতের পর ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি কলেজ ছাত্রদলের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সরকারের রাজনৈতিক ও মানবিক বার্তা বহন করছে।

জুলাই আন্দোলনের শহীদের কবর জিয়ারত, ওয়াসিম পরিবারকে সহায়তার ঘোষণা