দৈনিক সংবাদ দিগন্ত

কলমাকান্দায় জনসচেতনতা বৃদ্ধি, জুলাই শহীদ পরিবার ও আহতদের উদ্যোগ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের অংশগ্রহণে গণভোটের ক্যাম্পেইন শুরু হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গণভোট এবং আসন্ন জাতীয় রাজনীতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।জহিরুল ইসলাম মামুন বলেন, গণভোটের মাধ্যমেই জনগণ সরাসরি দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাবে। এই ভোট হবে মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রধান হাতিয়ার। আরো পড়ুন ,ভৈরবে বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচলতিনি আরও বলেন, ‘দেশের চাবি আপনার হাতে’, ‘হ্যাঁ ভোট দিলে আপনার অধিকার পাবেন’, ‘না ভোট দিলে কিছুই পাবেন না’ এবং ‘মনে রাখবেন, পরিবর্তনের চাবি একক আপনার হাতেই।’ক্যাম্পেইন চলাকালে গণভোট ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। এতে গণভোটের প্রয়োজনীয়তা, ভোটাধিকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনে জনগণের ভূমিকার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।      ক্যাম্পেইনে জুলাই যুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা গাড়িবহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ এবং সরাসরি মতবিনিময়ও করা হয়।

কলমাকান্দায় জনসচেতনতা বৃদ্ধি, জুলাই শহীদ পরিবার ও আহতদের উদ্যোগ