বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনের সূচনা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।শ্রদ্ধা নিবেদনের পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।আরও পড়ুন, সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে তার।গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকে পরিচালনা করলেও আবাসন হিসেবে তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।