ব্যস্ত জীবনযাপন, দীর্ঘসময় বসে অফিসের কাজ এবং শরীরচর্চার অভাবে কম বয়সীদের মধ্যেই বাড়ছে পিঠ, কোমর ও ঘাড়ের ব্যথার সমস্যা। বিশেষজ্ঞদের মতে, টানা ৮ থেকে ৯ ঘণ্টা বসে কাজ করার কারণে শরীরের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে, যা ধীরে ধীরে দীর্ঘমেয়াদি ব্যথায় রূপ নিতে পারে। আরও পড়ুন, জেন-জির ডেটিং ডিকশনারিতে যুক্ত নতুন ৫ শব্দঅনেকেই ব্যথা কমাতে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ কেবল সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান হতে পারে নিয়মিত ব্যায়াম, স্ট্রেচিং ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।আরও পড়ুন, সকালের নাশতায় ডিম: সুপারফুড হিসেবে কেন এত গুরুত্বপূর্ণচিকিৎসকদের পরামর্শ, জটিল ব্যায়ামের প্রয়োজন নেই। প্রতিদিন কিছু সহজ স্ট্রেচিং করলেই পিঠ ও কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর মধ্যে আর্ম সার্কল, ঘাড় ঘোরানো ব্যায়াম, শোল্ডার রোল এবং যোগব্যায়ামের চক্রবক্রাসন ভঙ্গি নিয়মিত করলে পিঠ ও ঘাড়ের ব্যথা কমে এবং শরীরের নমনীয়তা বাড়ে।আরও পড়ুন, গরমে শরীর ঠান্ডা রাখতে যেসব ফল খেতে পারেনবিশেষজ্ঞরা আরও জানান, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। সবুজ শাকসবজি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার এবং প্রোটিনযুক্ত খাবার শরীরের প্রদাহ কমাতে এবং পেশি শক্ত রাখতে সাহায্য করে। তারা বলেন, নিয়মিত ব্যায়াম, সঠিক ভঙ্গিতে বসা এবং স্বাস্থ্যকর খাবার—এই তিনটি অভ্যাসই দীর্ঘমেয়াদি পিঠ ও কোমর ব্যথা প্রতিরোধে সবচেয়ে কার্যকর।