দৈনিক সংবাদ দিগন্ত

নতুন মন্ত্রিসভায় বিএনপির ৬ স্থায়ী কমিটির সদস্য শপথগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করছে জাতীয়তাবাদী দল-বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির ৬ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আরো পড়ুন , বুধবার অনুষ্ঠিত হবে রমজান চাঁদ দেখা কমিটির বৈঠকমন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির ৬ সদস্যরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও আবু জাফর মো. জাহিদ হোসেন।  তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন।অন্যরা হলেন- আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।

নতুন মন্ত্রিসভায় বিএনপির ৬ স্থায়ী কমিটির সদস্য শপথগ্রহণ