নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের যুবকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় অবস্থান করার সময় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্বের জের ধরে তাকে কুপিয়ে জখম করা হয়।আরো পড়ুন , মহেশপুর সীমান্তে বিজিবি অভিযানে আটক ১১ উদ্ধার ভারতীয় পাসপোর্ট ও রুপিগুরুতর আহত লিটনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানিয়েছেন, সম্ভাব্য কারণ হিসেবে জমিসংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতাকে দেখা হচ্ছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।