শজনের সময় লাজনা খাওয়ার সহজভাবে চেনার কৌশল
শজন ও লাজনা—দুই নাম শুনতে একদম কাছাকাছি, কিন্তু প্রকৃতিতে তারা আলাদা। লাজনা হলো শজনের একটি উন্নত বা আধুনিক জাত। গঠন, ফুল-ফল, স্বাদ এবং চাষপদ্ধতিতে এদের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য।উদ্ভিদবিদ জিনিয়া নাসরিন জানাচ্ছেন, দেশি শজন গাছ সাধারণত লম্বা ও সোজা হয়ে ১০ থেকে ১২ মিটার বা তারও বেশি উঁচুতে পৌঁছায়। ডালপালা উপরের দিকে বিস্তৃত, কাণ্ড শক্ত ও মসৃণ। বর্ষায় বা বসন্ত শেষে ফুল ও ফল ধরে। ফল পেতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়।আরো পড়ুন , ওজন নিয়ন্ত্রণ, হার্ট ও ত্বকের যত্নে পেস্তার অবদানঅন্যদিকে লাজনা গাছ তুলনামূলক খাটো ও ঝোপালো। উচ্চতা সাধারণত ৪ থেকে ৬ মিটার, ফলে পরিচর্যা ও ফল সংগ্রহ সহজ। কাণ্ড মোটা ও নরম, দ্রুত বেড়ে যায়। বীজ বা ডাল থেকে চাষ করা যায়। লাজনার ফুল ছোট, গাঢ় ঘিয়ের মতো রঙের এবং পাপড়িতে লালচে দাগ থাকে। এটি বছরে দুইবার বা সারা বছরই ফল দেয়, রোপণের ৬-৮ মাসের মধ্যেই ফল আসে।শজন ও লাজনা দেখতে মিল থাকলেও, গাছের ধরন, ফলনকাল ও চাষপদ্ধতিতে তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।