ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদার: নিবিড় যোগাযোগে থাকার প্রতিশ্রুতি ভারত-বাংলাদেশের
ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।তিনি বলেন, “আমরা আমাদের সম্পর্কের নানা দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতে নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি।” একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।এই সফরের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং আরো পড়ুন , জুলাই গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা: সংসদে পাস ‘সুরক্ষা ও দায় নির্ধারণ’ আইন ২০২৬পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও উপস্থিত ছিলেন, যিনি সফরসঙ্গী হিসেবে দিল্লি গেছেন।বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে ঢাকা-দিল্লির এই কূটনৈতিক সংলাপ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।