দৈনিক সংবাদ দিগন্ত

পিএসজির দাপটে লিভারপুলকে ২-০ গোলে হার সেমিফাইনালে এক পা ফরাসি জায়ান্টের

ইউরোপ সেরার মঞ্চে বৃহস্পতিবার রাতের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি জায়ান্ট প্যারিস স্যাঁ জার্মেন রীতিমতো আধিপত্য দেখিয়েছে। পার্ক দ্য প্রিন্সেসে খেলা শুরু থেকেই বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে তারা।মাত্র ১১ মিনিটে উসমান দেম্বেলের এক দুর্দান্ত উঁচু শটে গোল হজম করে লিভারপুল। প্রথমার্ধে আরও একাধিক সুযোগ তৈরি করলেও গোলরক্ষক জিওরজি মামারদাশভিলির কাঁধে লিভারপুল টিকিয়ে রাখে। আরো পড়ুন , বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ালদ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে পিএসজি আরও একটি গোল করে ব্যবধান বাড়ায়।এই হারের সঙ্গে লিভারপুল সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল, ব্রাইটন ও ম্যানচেস্টার সিটির পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও মুখ থুবড়ে পড়ল অলরেডরা। এখন সেমিফাইনালের আশা ধরে রাখার জন্য তারা আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।

পিএসজির দাপটে লিভারপুলকে ২-০ গোলে হার সেমিফাইনালে এক পা ফরাসি জায়ান্টের