খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রফিক নিহত
খুলনা মহানগরীর দক্ষিণ লবণচরায় গুলিবিদ্ধ হয়ে গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিবারের বরাত দিয়ে জানা যায়, রফিকের বড় ছেলে বাসা থেকে বের হয়ে গেলে তাকে খুঁজতে তিনি বাড়ির পেছনের ফাঁকা জায়গায় যান। আরও পড়ুন, গাজীপুরে ইয়াবা ও সুইচ গিয়ার চাকুসহ ৪ জন গ্রেফতার, বিভিন্ন মামলায় আরও ৭ জন আটক এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার তলপেটে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে গুলির শব্দ শুনে বাইরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।