দৈনিক সংবাদ দিগন্ত

মাদারগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে

 জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী ঘোষপাড়ায় বিপ্লব ঘোষ (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃ'ত্যু হয়েছে। তিনি বালিজুড়ী ঘোষপাড়ার মৃত সুশীল ঘোষের ছেলে।পরিবারের দাবি, বিপ্লব ঘোষের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে মৃত্যুকে ঘিরে নানা আলোচনা রয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছেন। জানা গেছে, বিপ্লব ঘোষ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।আরও  পড়ুন , স্বর্ণ ও নগদ টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন কসবার অটোরিকশা চালকঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মাদারগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের ম'র্গে পাঠান।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিপ্লব ঘোষের মৃ'ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মাদারগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে