অনেকটা সময় বড় পর্দা থেকে দূরে অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমার পর আর তাকে নতুন ছবিতে পাওয়া যায়নি। সরকারি অনুদানের ছবিটির নায়িকা ও একইসঙ্গে প্রযোজক ছিলেন তিনি। এখানে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। এদিকে, প্রায় বছর দুয়েক পর নতুন ছবিতে ফিরেছেন এ নায়িকা। এরইমধ্যে ‘দুর্বার’ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে। এটি পরিচালনায় রয়েছেন কামরুল হাসান ফুয়াদ। আরো পড়ুন ,নয়া বিতর্কে জড়ালেন নেহামার্ডার মিস্ট্রি এ ছবিতে সজলের বিপরীতে প্রথমবার অভিনয় করবেন অপু। এদিকে, এ ছবি দিয়েই বছরের শেষটা শুরু করবেন তিনি। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই রাজশাহী ও নেপালে শুটিং হওয়ার কথা রয়েছে ‘দুর্বার’র। ঠিক তারপরই তিনি শুরু করবেন আদর আজাদের বিপরীতে ‘সিক্রেট’ নামের আরও এক ছবির কাজ। সেই ছবির পরিচালক বন্ধন বিশ্বাস। কাকতালীয় হলেও সত্যি যে, আদর আজাদের সঙ্গে বুবলী জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। আবার সজলের বিপরীতেও ‘শাপলা শালুক’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছেন বুবলী। এবার এ দুই নায়কের বিপরীতে প্রথমবার দেখা যাবে অপু বিশ্বাসকে। এ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।