দৈনিক সংবাদ দিগন্ত

লাল শাড়িতে সাদিয়া আয়মান

লাল শাড়িতে সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান

লাল শাড়িতে রানির বেশে নিজের দ্যুতি ছড়ালেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ব্রাইডাল মেকওভারে রীতিমতো নজর কাড়লেন অভিনেত্রী।  একগুচ্ছ ছবি প্রকাশ করতেই ভক্তদের চোখ আটকে দিলেন সাদিয়া। যেখানে উঠে আসে তার রাজকীয় সৌন্দর্য। ছবিতে দেখা যায় এক ক্লাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসিতে সাদিয়া। 

আরো পড়ুন : নতুন রূপে আলিয়া ভাট

সাদিয়ার স্নিগ্ধ মুখাবয়বে, গাঢ় কাজল আর চোখের গভীর সাজ; সবশেষে ঠোঁটে লালের উষ্ণ আভা। খোলা চুলে হালকা কার্ল, যা তার এই নতুন ফ্যাশনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়।অলঙ্কারেও ছিল আভিজাত্যের ছোঁয়া। মাথায় টিকলি ও ঝাপটা-সহ মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথর বসানো ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা- প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সৌন্দর্য।

আরো পড়ুন : আলোচনার কেন্দ্রবিন্দু স্বস্তিকা

এই সাজ শুধু ফ্যাশনের গল্প নয়, আত্মপরিচয়েরও। নিজের পরিশ্রমে অর্জিত সাফল্য আর সিদ্ধান্তের স্বাধীনতা থেকেই নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসেন— এমন মন্তব্য আগেই করেছিলেন সাদিয়া।একজন ভক্ত লিখেছেন, ‘বাংলাদেশের রানি।’ আরেকজন লিখেছেন, ‘বধূ সাজে অতুলনীয় তুমি।’ কেউ কেউ আবার সাদিয়া আয়মানের চেহারার মাঝে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকেও খুঁজে পেয়েছেন। 

বিষয় : লাল শাড়ি জনপ্রিয় ব্রাইডাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লাল শাড়িতে সাদিয়া আয়মান

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

লাল শাড়িতে রানির বেশে নিজের দ্যুতি ছড়ালেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ব্রাইডাল মেকওভারে রীতিমতো নজর কাড়লেন অভিনেত্রী।  একগুচ্ছ ছবি প্রকাশ করতেই ভক্তদের চোখ আটকে দিলেন সাদিয়া। যেখানে উঠে আসে তার রাজকীয় সৌন্দর্য। ছবিতে দেখা যায় এক ক্লাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসিতে সাদিয়া। 

আরো পড়ুন : নতুন রূপে আলিয়া ভাট

সাদিয়ার স্নিগ্ধ মুখাবয়বে, গাঢ় কাজল আর চোখের গভীর সাজ; সবশেষে ঠোঁটে লালের উষ্ণ আভা। খোলা চুলে হালকা কার্ল, যা তার এই নতুন ফ্যাশনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়।অলঙ্কারেও ছিল আভিজাত্যের ছোঁয়া। মাথায় টিকলি ও ঝাপটা-সহ মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথর বসানো ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা- প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সৌন্দর্য।

আরো পড়ুন : আলোচনার কেন্দ্রবিন্দু স্বস্তিকা

এই সাজ শুধু ফ্যাশনের গল্প নয়, আত্মপরিচয়েরও। নিজের পরিশ্রমে অর্জিত সাফল্য আর সিদ্ধান্তের স্বাধীনতা থেকেই নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসেন— এমন মন্তব্য আগেই করেছিলেন সাদিয়া।একজন ভক্ত লিখেছেন, ‘বাংলাদেশের রানি।’ আরেকজন লিখেছেন, ‘বধূ সাজে অতুলনীয় তুমি।’ কেউ কেউ আবার সাদিয়া আয়মানের চেহারার মাঝে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকেও খুঁজে পেয়েছেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত