কবীর লালনের ভাবসংগীত উৎসব শুরু
সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন ভাবধারা এবং সংগীতের বিভিন্ন দিক মানুষের কাছে তুলে ধরতে দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে কবীর লালন ভাবসংগীত উৎসব।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।লালন বিশ্বসংঘের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে দেশ ও বিদেশের গবেষক এবং সাধকরা কবীর ও লালনের দর্শন এবং ভাবধারা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি থাকবে ভাবসংগীতের পরিবেশনা।উৎসবে কবীরপন্থি রবিদাসপন্থি ও নানকপন্থি শিল্পীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পী এবং কবীর লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।ঢাকায় উদ্বোধনের পর পর্যায়ক্রমে বরিশাল খুলনা শেরপুর রাজশাহী রংপুর ও চট্টগ্রামে উৎসবের আয়োজন করা হবে।আড়ও পড়ুন,কারিনার অভিযোগ ময়মনসিংহ বিভাগের পর্ব অনুষ্ঠিত হবে শেরপুরে।সবশেষে আগামী ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গলে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী এই উৎসব।আয়োজকদের প্রত্যাশা কবীর ও লালনের মানবতাবাদী দর্শন এবং সংগীতের ভাবধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন ভাবধারা এবং সংগীতের বিভিন্ন দিক তুলে ধরতে দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে কবীর লালন ভাবসংগীত উৎসব।ঢাকায় উদ্বোধনের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশি বিদেশি গবেষক সাধক ও শিল্পীরা অংশ নেবেন।উৎসবে আলোচনার পাশাপাশি কবীরপন্থি রবিদাসপন্থি ও নানকপন্থি শিল্পীদের ভাবসংগীত পরিবেশনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরাও এতে অংশ নেবেন।৩০ অক্টোবর শ্রীমঙ্গলে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী এই উৎসব।