লাখো মানুষের ভালোবাসায় গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান।সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান। দলীয় নেতাকর্মীরা নিচ থেকে স্লোগান দিতে থাকেন। সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।আরো পড়ুন , মানুষের ভালোবাসায় অভিভূত তারেক রহমান মঞ্চ ঘিরে জনসমুদ্রপথে নেতাকর্মীদের ভিড় ঠেলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটি মঞ্চে উঠেন তারেক রহমান।এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) ও কুড়িল বিশ্বরোডজুড়ে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গণসংবর্ধনার পরিবেশ তৈরি হয়েছে। দ