চান্দিনায় সড়ক দুর্ঘটনায় লাইনম্যান নিহত
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বাসের লাইনম্যানের কাজ করতেন। আরো পড়ুন , ডিসি পার্ক চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ফুল উৎসবের চতুর্থ আসরস্থানীয় বাসিন্দা কাদের জানান, সকালে প্রতিদিনের ন্যায় বা বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ট্যান্ডের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার লাশ নিয়ে যায়। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।