বিশ্বকাপে শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, জমজমাট নকআউট লড়াই শুরু আজ
বিশ্বকাপের গ্রুপ পর্ব ও শেষ ৩২-এর সব লড়াই শেষ। কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের শেষ ষোলোর লাইনআপ। এখন শুরু হচ্ছে শিরোপার লড়াইয়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়।শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। একই দিনে আর্জেন্টিনা ও মিসরও জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।এবারের শেষ ষোলোতে থাকছে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। কানাডা খেলবে মরক্কোর বিপক্ষে। প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। আরও পড়ুন, মেসির আত্মসমালোচনা, কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনাব্রাজিলের সামনে নরওয়ে, আর মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড।এছাড়া পর্তুগাল ও স্পেনের মধ্যকার ইউরোপীয় মহারণ এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম লড়াইও ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।অন্যদিকে, আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের। শেষ ষোলোর আরেক ম্যাচে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়ার বিপক্ষে।বাংলাদেশ সময় অনুযায়ী ৪ জুলাই রাত থেকেই শুরু হচ্ছে নকআউট পর্ব। প্রতিটি ম্যাচই এখন 'ডু অর ডাই'। হারলেই বিদায়, জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট।