লম্বা ছুটিতে সাফা
মডেলিং ও অভিনয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করেন অভিনেত্রী সাফা কবির। বিশেষ করে ছোট পর্দার নাটকে অভিনয় নিয়ে বছরের বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকতে হয় তাকে। তবে এবার দীর্ঘ ছুটিতে রয়েছেন এই অভিনেত্রী। প্রায় দেড় মাসের জন্য কাজ থেকে বিরতি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন তিনি।সাফা কবির জানান, ক্যারিয়ারে এত দীর্ঘ সময়ের ছুটি এর আগে নেওয়া হয়নি তার। শুটিংয়ের কাজে দেশের বিভিন্ন জায়গা ঘোরা হলেও বিদেশে যাওয়া হতো মূলত কাজের প্রয়োজনে। ফলে সেভাবে ঘোরাঘুরি বা অবসর কাটানোর সুযোগ পেতেন না তিনি।অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘদিন ধরেই এমন একটি ছুটির সুযোগ খুঁজছিলেন তিনি। এবার সেই সুযোগ পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে সেখানকার বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।আরও পড়ুন, গাড়ির ব্যবসায় সামিরা খানসাফা বলেন, শুটিং করতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি। দেশের বাইরেও অনেকবার যাওয়া হয়েছে, তবে সেসব ছিল কাজের উদ্দেশ্যে। ঘোরাঘুরির জন্য সময় তেমন পাওয়া যায়নি। তাই লম্বা সময়ের ছুটির সুযোগ খুঁজছিলাম। এবার সুযোগ এসেছে, দারুণ সময় কাটছে।এবারের সফরের অন্যতম কারণ তার শৈশবের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করা। ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠা সেই বন্ধু দীর্ঘদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন দেখা না হওয়ায় বন্ধুর সঙ্গে সময় কাটাতেই মূলত সাফার এবারের সফর।এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিনেত্রীর পরিবারের অনেক সদস্যও বসবাস করেন। তাদের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি। ছুটি শেষে দেশে ফিরে আবারও অভিনয়ের কাজে ব্যস্ত হয়ে উঠবেন সাফা কবির।