রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেফতার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।এর আগে, ২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতেই ছিলেন।আরও পড়ুন, নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাসশাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।এই মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানে সংঘটিত গণহত্যার পরিকল্পনাকারীদের একজন ছিলেন তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।