তাওহিদ হৃদয়ের ব্যাটে শেষ ওভারে ৩০ রান, লঙ্কা প্রিমিয়ার লিগে রেকর্ড ঝড়
মাত্র এক ওভারেই ম্যাচের চিত্র বদলে দিলেন তাওহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে চার ছক্কা ও এক চারে ৩০ রান নিয়ে জাফনা কিংসকে পৌঁছে দিলেন ২০২ রানের বড় সংগ্রহে।মঙ্গলবার ছয় নম্বরে ব্যাট করতে প্রথম দুই বলে মাত্র ১ রান করেছিলেন হৃদয়। কিন্তু শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনাওয়াজ দাহানিকে রীতিমতো বিধ্বস্ত করেন এই বাংলাদেশি ব্যাটার।আরও পড়ুন, আর্জেন্টিনার জালে কাবরালের বাঁকানো শটই বিশ্বকাপের সেরা গোলওভারের প্রথম তিন বলেই টানা তিনটি ছক্কা। চতুর্থ বলে ক্যাচের সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষ ফিল্ডারের হাত ফসকে যায়। এরপর পঞ্চম বলে আরও একটি ছক্কা এবং শেষ বলে চার হাঁকিয়ে ইনিংস শেষ করেন ৮ বলে অপরাজিত ৩১ রানে।শেষ ওভারে হৃদয়:৬৬৬২৬৪= ৩০ রানহৃদয়ের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ২০২ রান করে জাফনা কিংস। এর আগে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ৯৫ রান এবং কামিল মিশারা ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।হৃদয়ের তাণ্ডবে শাহনাওয়াজ দাহানি চার ওভারে ৭১ রান দিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন।২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলম্বো ক্যাপস ১৮৩ রানে থেমে যায়। ফলে ১৯ রানের জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাফনা কিংস।