দৈনিক সংবাদ দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে র‍্যাবের অভিযানে দুইটি দেশীয় ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার হয়েছে। তবে মঙ্গলবার রাতের এ অভিযানে কাউকে আটক করা যায়নি। আরো পড়ুন , নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজর‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কম্পানি কমান্ডার মো. নূরনবীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকায় পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র, কার্তুজ, ককটেল উদ্ধার করা হয়। শিমরাইলকান্দির র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে।উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজ সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার