দৈনিক সংবাদ দিগন্ত

আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাব-৪ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীসহ খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এর নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার রাতে  ( ১৫ এপ্রিল ) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হতে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর (২৬)'কে গ্রেফতার করে ।মোঃ হিমেল মীর (২৬), পিতা-মোঃ জামান মীর, সাং-জামগড়া (মীর বাড়ী),থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। আরো  পড়ুন , নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন র‍্যাব-৪ সিপিসি-২ এর গোয়েন্দা দল গোপন সূত্রের মাধ্যমে জানা য়ায় যে, ঢাকা জেলার আশুলিয়া এলাকায়  দীর্ঘ দিন যাবৎ আসামী হিমেল মীর ও তার ক্যাডার বাহিনীর সহযোগীতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছে। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি করে এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন করে এবং প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও  বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে । তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা য়ায়। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব