টানা বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ
টানা ভারি বর্ষণ ও সম্ভাব্য ভূমিধসের ঝুঁকিতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।সোমবার রাতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।জেলা প্রশাসনের ভাষ্য, অব্যাহত বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। পর্যটক ও স্থানীয়দের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন,কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে আহত, কুমিল্লা মেডিকেলে প্রেরণনির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এর আগে টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়। কিছু এলাকায় সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।জেলা প্রশাসন সবাইকে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।