দৈনিক সংবাদ দিগন্ত

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের ছেলে।র‌্যাবের তথ্য অনুযায়ী, উখিয়া থানায় দায়ের করা একটি নৃশংস হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপন করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।আরও  পড়ুন, বাবা-দাদার পর মৃত্যুর কাছে হার মানল শিশু বন্ধনগোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাবের তথ্য অনুযায়ী, উখিয়া থানায় দায়ের করা একটি নৃশংস হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপন করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার