দৈনিক সংবাদ দিগন্ত

২২ গজে ইধিকা

‘প্রিয়তমা’, ‘বরবাদ’ ও ‘খাদান’-এ রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকের মন জয় করা ইধিকা পাল এবার হাজির হচ্ছেন একেবারে নতুন রূপে। এবার তিনি অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। বিস্তারিত জানাচ্ছেন...ঢাকাই ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল এবার অভিনয় করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ।এই ছবিতে তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে। সাদা জার্সি, মাথায় হেলমেট, পায়ে প্যাড আর হাতে ব্যাট—পুরোপুরি ক্রিকেটারের লুকে নিজেকে প্রস্তুত করছেন তিনি।আরও  পড়ুন, ‘নীল পরী’ মেহজাবীননতুন সিনেমার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইধিকা। ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা শুরু...’রাজর্ষি দাস ভৌমিকের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’-কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। এতে গোয়েন্দা কানাইচরণের ভূমিকায় অভিনয় করছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।এরই মধ্যে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। গোয়েন্দা ও রহস্যধর্মী গল্প নির্মাণে সৃজিত মুখোপাধ্যায়ের সুনাম থাকায় নতুন এই সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।রোমান্টিক নায়িকা থেকে ক্রিকেটারের চরিত্রে ইধিকা পালের এই রূপান্তর দর্শকদের জন্য নতুন চমক হতে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু বড় পর্দায় তার নতুন অবতারের।

২২ গজে ইধিকা