ফরিদপুর জেলা পুলিশে এএসপি রোকুনুজ্জামানের যোগদান
ফরিদপুর জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণের লক্ষ্যে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ রোকুনুজ্জামান। আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকালে নবাগত এই কর্মকর্তাকে ফরিদপুর জেলায় উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ নজরুল ইসলাম, পিপিএম। শুভেচ্ছা বিনিময় শেষে পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম নবাগত সহকারী পুলিশ সুপারকে দেশপ্রেম, পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় আত্মনিয়োগ করার নির্দেশ প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মাঠপর্যায়ের এই বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে নবাগত কর্মকর্তা পুলিশি সেবার মানোন্নয়নে নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন।আরও পড়ুন, রায়পুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধারঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।আজিজুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ফরিদপুর। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কর্মকর্তার অন্তর্ভুক্তি ফরিদপুর জেলা পুলিশের প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।