গ্যাস বিস্ফোরণে আগারগাঁওয়ের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড
রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কে অবস্থিত ‘কলাপাতা’ রেস্টুরেন্টে গ্যাস বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।বুধবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।আরও পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৯৬প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।