দৈনিক সংবাদ দিগন্ত

উপবন এক্সপ্রেস তিন ঘণ্টার বিলম্বের পর সিলেট রেলসংযোগ স্বাভাবিক

সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ-শমশেরনগর স্টেশনের মাঝামাঝি ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে তিন ঘণ্টা সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।জানা গেছে, সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব কালিপুর গ্রামে ট্রেনের ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়ে।আরো পড়ুন , খুলনায় হামের প্রভাব বাড়ছে, শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধিট্রেনটি থামানো হয়, এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সিলেট থেকে আসা কালনী এক্সপ্রেসের বিকল্প ইঞ্জিন ব্যবহার করে সকাল ৯টায় উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বিত হলেও ট্রেন উদ্ধার সফল হয়েছে।

উপবন এক্সপ্রেস  তিন ঘণ্টার বিলম্বের পর সিলেট রেলসংযোগ স্বাভাবিক