দৈনিক সংবাদ দিগন্ত

নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব এবং দেশের অর্থনীতিতে এর অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, নরসিংদীর সভাপতি সারোয়ার হোসেন মৃধা। এ ছাড়া উৎসবে রেমিট্যান্সযোদ্ধা ও রেমিট্যান্স-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আরও  পড়ুন,  নিজের হাতে খুঁড়েছেন কবর,পাশে বসেই জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা রহিমেরগণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আয়োজকরা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করা, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করা, রেমিট্যান্সের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের প্রতি সম্মান জানানোই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।

নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত