দৈনিক সংবাদ দিগন্ত

রেদোয়ান আহমেদ কলেজ উদযাপন করছে ৪৫ বছর মিলনমেলা

কুমিল্লার চান্দিনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৪৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।রোববার (২১ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত চান্দিনা উপজেলার প্রথম মহাবিদ্যালয়টির অনুষ্ঠানে দুই সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেয়। আরো পড়ুন , কালিয়াকৈরে বিএনপির মনোনয়ন ইস্যুতে রাজপথে মশাল মিছিলএতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুগ্ধকর গান পরিবেশ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা।কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আজীবন দাতা সদস্য মমতাজ আহমেদ। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া।  

রেদোয়ান আহমেদ কলেজ উদযাপন করছে ৪৫ বছর মিলনমেলা