বিশ্বকাপে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে মেসি, নজরে গোল ও রেকর্ডের মুকুট
বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। এবার ফুটবল ইতিহাসের আরও কয়েকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।আগামী ১৬ জুন বিশ্বকাপের ম্যাচে মাঠে নামলেই নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার বিরল কীর্তি গড়বেন মেসি। বিশ্ব ফুটবলে এতবার বিশ্বকাপ খেলার নজির আর কারও নেই। একই রেকর্ডে নাম লেখাতে পারেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।তবে শুধু অংশগ্রহণ নয়, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগও রয়েছে মেসির সামনে। বর্তমানে বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৩।আরও পড়ুন , বাংলাদেশ নারী ফুটবলের নতুন ইতিহাস, টানা তৃতীয় ফাইনাল আর সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার গোল ১৬টি। অর্থাৎ মাত্র তিন গোল করলেই ক্লোজার রেকর্ড স্পর্শ করবেন মেসি।অ্যাসিস্টের তালিকাতেও ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা ৮। কিংবদন্তি পেলের ১০ অ্যাসিস্টের রেকর্ড ছাড়িয়ে যেতে প্রয়োজন মাত্র তিনটি অ্যাসিস্ট।এদিকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন মেসি। গত আসরে ২৬ ম্যাচ খেলে সবাইকে ছাড়িয়ে যান তিনি।বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরেও ফিরছে স্বস্তি। চোট কাটিয়ে দলে ফিরছেন গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়। ফলে রেকর্ড আর নতুন ইতিহাসের প্রত্যাশায় বিশ্বকাপ মিশনে প্রস্তুত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।আরও পড়ুন , ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, আনচেলত্তির চোখ ট্রফিতে