পুলিশ বাহিনীকে আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের অংশ হিসেবে তাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি জানান, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পুলিশ সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।এর মধ্যে রয়েছে—অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য অনারারি পদোন্নতির নতুন নীতিমালা। পরিকল্পনা অনুযায়ী কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে অনারারি পদোন্নতির সুযোগ রাখা হবে।আরও পড়ুন ,বিতর্কিতদের পুনর্বাসনে উত্তাল পুলিশ প্রশাসন: পদায়ন ঘিরে ভেতরে-ভেতরে ক্ষোভস্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা নিম্নপদস্থ থেকে ইন্সপেক্টর পর্যায়ের সদস্যদের জন্য প্রযোজ্য হতে পারে।পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালগুলো আধুনিকায়ন এবং নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।তিনি বলেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব কালচার দমনে বিদ্যমান আইন সংশোধন করা হবে এবং পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।